
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
দেশের ন্যায় চার দফা দাবিতে আজ সোমবার (১ ডিসেম্বর) পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন গাইবান্ধা জেলার ৯ টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা (বাসমাসিস)। কর্মবিরতির অংশ হিসেবে তারা ষষ্ঠ থেকে দশম শ্রেনী পযর্ন্ত চলমান বার্ষিক পরীক্ষাও বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

এর আগে গতকাল রোববার, দীর্ঘদিনের পেশাগত মর্যাদা ও বেতন-ভাতা সংক্রান্ত চার দফা দাবিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
পরে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে সারা দেশে এ কর্মবিরতির ঘোষণা করা হয়। শিক্ষকদের প্রধান দাবি গুলো হল: সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি বিসিএস ক্যাডারভুক্ত করা। বেতন-ভাতা সংক্রান্ত পেশাগত মর্যাদা ও বৈষম্য দূরীকরণ।
শিক্ষকরা জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে।

