
নিজস্ব প্রতিবেদকক :
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজধানীর জামিউল উলুম মাদ্রাসা ও এতিমখানায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান উদ্যোগ নেন ঢাকা-১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব শফিকুল ইসলাম খান মিল্টন। দোয়া মাহফিলে মাদ্রাসার শিক্ষক, ছাত্র, স্থানীয় নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।
দোয়া শেষে মিল্টন বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক। তার দ্রুত আরোগ্য কামনায় আমরা সবাই আজ একত্রিত হয়েছি। আল্লাহ তাকে সুস্থতা দান করুন—এটাই আমাদের প্রার্থনা।”
আয়োজনে অংশগ্রহণকারীরা খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা এবং দেশের শান্তি-কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন। দোয়া মাহফিল শেষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

