
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী জনাব আমিনুল হকের সমর্থনে ২ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয় এক বিশাল গণমিছিল। এলাকাবাসী, নেতা–কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবে রূপ নেয়। স্লোগান, ব্যানার, ফেস্টুন আর ঢাকার সমর্থনে জনতার ঢল— সব মিলিয়ে এ গণমিছিল এলাকায় নতুন উচ্ছ্বাস সৃষ্টি করে।

গণমিছিল শেষে বক্তব্যে জনাব আমিনুল হক বলেন—
“এখন সময় পরিবর্তনের। মানুষের অধিকার ফিরিয়ে আনার শপথ নিয়ে আমরা মাঠে নেমেছি। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি গণতন্ত্রের আশা, মানুষের আস্থা ও অধিকার প্রতিষ্ঠার প্রতীক।”
তিনি আরও বলেন,
“আমি প্রতিশ্রুতি দিচ্ছি— নির্বাচিত হলে মানুষের পাশে থাকবো, এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগসহ সর্বক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা হবে। দেশের প্রতিটি নাগরিকের মত–অধিকার এবং সম্মান রক্ষাই হবে আমার প্রথম দায়িত্ব।”
গণমিছিলে অংশ নেওয়া সাধারণ জনগণ ও তরুণরা আমিনুল হকের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন ঘোষণা করেন। উপস্থিত নেতাকর্মীরা ধানের শীষের বিজয়ের লক্ষ্যে একসাথে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

