
মোঃ মাসুম বিল্লাহ-খুলনা :
খুলনা নগরীর খালিশপুর এলাকায় দুই বন্ধু (ঈশান এবং রাজ) বাড়ি ফেরার পথে ফেয়ার ক্লিনিকের সামনে একটি জটলা দেখে উৎসুক হয়ে দেখতে যায়। তখন জটলা কারীরা তাদের প্রতিপক্ষ ভেবে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে। তাদের চিৎকারে আশেপাশের মানুষ ছুটে আসলে জটলা কারীরা পালিয়ে যায়।তখন স্থানীয়রা তাদের উদ্ধার করে,খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঈশান মারা যায়।পুলিশ সুরাহতল রিপোর্ট করে লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল হাসপাতালে ঈশানের লাশ প্রেরণ করে।এই রিপোর্ট লেখা পর্যন্ত ঈশানের বন্ধু রাজ আশঙ্কাজনক অবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

