
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে একটি জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে কুলাউড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্ব দেন সানজিদা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন ডা. শারমিন ফারহানা জেরিন, ডা. শারমিন আক্তার ইভা, ডা. আলিফা কাশেম, ডা. মোছাদ্দিক হোসেন, প্রেসক্লাব কুলাউড়া-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবন, একে এম জাবের, মহি উদ্দিন রিপন, ইপিআই ইনচার্জ আপ্তাব উদ্দিনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
র্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
আয়োজকরা জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে এবং জনগণকে ডেঙ্গু প্রতিরোধে আরও সম্পৃক্ত করা হবে।

