
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ কেজি শুকনা গাঁজাসহ তিন যুবককে আটক করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) দুপুর ১২টার দিকে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ত্রিমোহনী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ঘটনাস্থল ছিল ত্রিমোহনী বাজারস্থ তুলার মিলের পাশের সড়ক-গাইবান্ধা সদর থানা থেকে সাঘাটা গামী পাকা রাস্তায়। সেখানে মুশফিকা ফার্নিচার দোকানের পশ্চিম পাশে একটি সবুজ রংয়ের নম্বরবিহীন যাত্রীবাহী সিএনজির পিছনের সিটে বসা অবস্থায় আটক করা হয় তাদের।

