
বিজয় রাকিন সিটি ওনার্স অ্যাসোসিয়েশন (BRCOA)-এর নিবন্ধনের আনুষ্ঠানিক ঘোষণা ও সাধারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি:
বিজয় রাকিন সিটি ওনার্স অ্যাসোসিয়েশন (BRCOA)-এর নিবন্ধনের আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠান ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এক অনাড়ম্বর পরিবেশে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন (BRCOA)-এর সভাপতি মোহাম্মদ আব্দুল সাত্তার বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল ইসলাম, CEO, বিজয় রাকিন সিটি ডেভেলপমেন্ট লিমিটেড এবং মেজর আবুল কালাম আজাদ, GM, বিজয় রাকিন সিটি ডেভেলপমেন্ট লিমিটেড।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন জনাব মীর মাহমুদ হাসান লাকি, সাবেক সদস্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।
এছাড়াও উপস্থিত ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব শফিকুল আক্তার রবি, সাবেক ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।
সভায় বক্তারা বিজয় রাকিন সিটির উন্নয়ন, বাসিন্দাদের কল্যাণ ও সংগঠনের ঐক্যবদ্ধ ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা বলেন, BRCOA শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবার—যেখানে সকল বাসিন্দা পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে আধুনিক, নিরাপদ ও সুন্দর আবাসিক পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
সভা শেষে অতিথি ও সদস্যদের মধ্যে আনন্দঘন পরিবেশে কৃতজ্ঞতা প্রকাশ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
—
#BRCOA #বিজয়_রাকিন_সিটি #OwnersAssociation #মুক্তিযোদ্ধা #Bangladesh #CommunityDevelopment

