
কাজী ইমামুল হক লিটন :
২২ নভেম্বর ২০২৫ ইং, শনিবার ১০ :৪০ ঘটিকায় সময় একজন পুরুষ ২জন নারী অটোযোগে মাটিকাটা আসেন। মাটিকাটা বাজারে আসার পরে নারী দুজন যখন অটো থেকে নেমে চলে যাচ্ছিলেন ঠিক তখনই অটো ড্রাইভার লক্ষ্য করে যে পুরুষ যাত্রীটি অস্বাভাবিকভাবে শুয়ে আছে।
অটো ড্রাইভার সন্দেহ করে নারী যাত্রী দুজনকে আটকে আশেপাশের লোকজনকে ডাক দেয় এবং সাথে সাথে আশেপাশের লোকজন এসে দুই নারীকে আটক করে। ক্যান্টনমেন্ট থানায় ফোন করে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয় ।

