
মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধায় হ্যাম উপসর্গ প্রতিরোধে জনসচেতনামূলক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
এ কার্যক্রমকে আরও গতিশীল করতে গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক এর সাথে সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির গাইবান্ধা জেলার কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। এ সময় তারা সংগঠনের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী সদস্য সাহেদ হোসেন, ইউনিট লেভেল কর্মকর্তা শাওন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
তারা জানান, মাঠপর্যায়ে হ্যাম উপসর্গ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান এবং সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করার কাজ চলমান রয়েছে।
জেলা পরিষদ প্রশাসক মহোদয় এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

