
মোঃ ওয়াহেদ আলী-লালমনিরহাট :
শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে লালমনিরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগ গেটে এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তি (৪৫) মৃত্যুবরণ করেন।
লালমনিরহাট সদর থানার এসআই হাসান জানান, দুই/এক দিন আগে কে বা কারা ওই ব্যাক্তিকে অসুস্থ অবস্থায় সদর হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু তার চিকিৎসার কোনো রেকর্ড হাসপাতালে পাওয়া যায়নি। পরে শুক্রবার সকালে তাঁকে হাসপাতালের জরুরি বিভাগের সামনের খোলা যায়গায় পড়ে থাকতে দেখে জরুরি বিভাগের স্বাস্থ্যকর্মীরা ইসিজি করে তাঁকে মৃত ঘোষণা করেন।
উক্ত অজ্ঞাতনামা ব্যক্তি কারো পরিচিত হলে অথবা তাঁর সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে অফিসার ইনচার্জ সদর থানা লালমনিরহাট (মোবাইল -01320134371) এর সহিত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

