
নিজস্ব প্রতিনিধি :
মিরপুর কাফরুল থানাধীন আইনি সহায়তা কেন্দ্র (আসক ফাউন্ডেশন) কমিটির উদ্যোগে অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ঢাকা-১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব শফিকুল ইসলাম খান মিল্টন।
সভায় কমিটির সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। মিল্টন আইনি সহায়তার গুরুত্ব, সামাজিক ন্যায়বিচার, নাগরিক অধিকার এবং এলাকার সার্বিক সমস্যা–সমাধান নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, “আসক ফাউন্ডেশনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজের বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি সবসময় জনগণের অধিকার, ন্যায়বিচার এবং উন্নয়নের পক্ষে কাজ করে যাব।”
সভার আয়োজকরা মিল্টনের উপস্থিতিকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও কার্যকর সেবা নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।

