ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা এবং দোয়ার মধ্য দিয়ে উদযাপিত হলো জনপ্রিয় জাতীয় দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, ঢাকা মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ শিহাব উদ্দিনের জন্মদিন।
শত ব্যস্ততার মাঝেও নিজের কর্মপরিধির বিভিন্ন দায়িত্ব পালন শেষে তিনি জন্মদিনের কেক কাটা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। দিনব্যাপী বিভিন্ন ব্যক্তি, সংগঠন এবং শুভাকাঙ্ক্ষীদের আয়োজনে জন্মদিনটি পরিণত হয় আনন্দ, ভালোবাসা ও শুভেচ্ছার এক মিলনমেলায়।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান তার প্রতিষ্ঠানে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন। এছাড়া দৈনিক জনজাগরণ পত্রিকার উপদেষ্টা মোঃ মাহাবুব রহমান খান এবং ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সালমান ফারসির উদ্যোগে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।
অন্যদিকে, দৈনিক জনজাগরণ পত্রিকার সহ-সম্পাদক ডা. মোঃ খোরশেদ আলম শাকিলের কার্যালয়ে পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিন এবং মুক্ত নারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক জনজাগরণ পত্রিকার সহ-সম্পাদক মাহমুদা আক্তার ইসতার যৌথ জন্মদিন উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়।
এছাড়াও আইনুদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফ এস্টেটের নায়েবে মোতাওয়ালী মোহাম্মদ সোহেল আনসারীর কার্যালয়েও কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।
জন্মদিনের সবচেয়ে বিশেষ শুভেচ্ছা আসে তার সহধর্মিণী ইসরাত জাহান এবং পরিবারের সদস্যদের কাছ থেকে। জন্মদিনের অন্যতম আকর্ষণ ছিল সহধর্মিণীর পছন্দ অনুযায়ী আর্জেন্টিনা ফুটবল দলের আদলে তৈরি বিশেষ কেক, যা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আনন্দিত করে। মজার বিষয় হলো, মোঃ শিহাব উদ্দিন নিজে ব্রাজিল ফুটবল দলের সম
র্থক হওয়ায় বিষয়টি উপস্থিতদের মধ্যে বাড়তি আনন্দ ও হাস্যরসের সৃষ্টি করে।
পরিশেষে, দৈনিক জনজাগরণ পত্রিকার সঙ্গে সম্পৃক্ত সাংবাদিকবৃন্দ, শুভানুধ্যায়ী, পাঠক ও গুণগ্রাহীরা ফুলেল শুভেচ্ছা, শুভেচ্ছাবার্তা এবং দোয়ার মাধ্যমে প্রিয় সম্পাদককে অভিনন্দিত করেন। এ সময় দৈনিক জনজাগরণ পরিবারের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, মোঃ শিহাব উদ্দিন ঢাকা মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং বিএনপি মিডিয়া সেলের সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি আগামী জাতীয় সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা-১৫ আসনে কমিশনার পদপ্রার্থী হিসেবে জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। জন্মদিন উপলক্ষে তিনি দেশবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং মহান আল্লাহর কাছে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য প্রার্থনা করেন।