
তাসনিম মুহসিন-ঝিনাইদহ :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কালীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের পক্ষ থেকে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর, ২০২৫) এই জনকল্যাণমূলক কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে ছাত্রদলের পক্ষ থেকে মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। শিক্ষা উপকরণ বিতরণ শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় কালীগঞ্জ উপজেলা, পৌর এবং কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, আড়ম্বরপূর্ণ উৎসব পরিহার করে জনকল্যাণমূলক কাজের মাধ্যমে তারা এই দিনটি উদযাপন করেছেন।

