
নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–১৫ (মিরপুর–কাফরুল) আসনে এলাকাবাসী, নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতবিনিময় সভা করেছেন বিএনপির মনোনীত প্রার্থী জনাব শফিকুল ইসলাম খান মিল্টন।
সভায় তিনি নির্বাচনী প্রস্তুতি, গণসংযোগ, এলাকাবাসীর মৌলিক সমস্যা, সংগঠনের কাঠামো শক্তিশালীকরণ এবং ভোটারদের সাথে সরাসরি সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন,
“ঢাকা–১৫ আসনের প্রতিটি মানুষই পরিবর্তন চায়। আমরা এই আসনকে দুর্নীতি ও অব্যবস্থাপনা মুক্ত একটি আধুনিক মিরপুর–কাফরুল হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”
মিল্টন আরও উল্লেখ করেন, স্বচ্ছ নির্বাচন, জনগণের অধিকার নিশ্চিত করা এবং বিএনপির ঘোষিত ৩১ দফা সংস্কার রূপরেখা বাস্তবায়নে তিনি কাজ করতে বদ্ধপরিকর।

