
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক গণসমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব ফকর উদ্দিন আহমেদ বাচ্চু।
আমিনুল ইসলাম বাসান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আলাউদ্দিন মৃধা।
প্রধান অতিথির বক্তব্যে বাচ্চু বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ভালুকা উপজেলায় একটি ১০০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল এবং হবিরবাড়ী ইউনিয়নে একটি কারিগরি কলেজ প্রতিষ্ঠা করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তারেক রহমান যুব পরিষদ ময়মনসিংহ দক্ষিণ জেলার সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ, বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রাজ্জাক ঢালী, বিএনপি নেতা কামাল হোসেনসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রচারপত্র এলাকাবাসীর মধ্যে বিতরণ করা হয়।

