
নিজস্ব প্রতিনিধি :
৭ নভেম্বর — বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় দিন, সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস।
এই দিবসটি উদযাপন উপলক্ষে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন—
“৭ই নভেম্বর বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে এদিনে জাতি নতুন করে ঐক্যবদ্ধ হয়েছিল।”
এদিনের কর্মসূচিতে অংশ নেন ঢাকা-১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব শফিকুল ইসলাম খান মিল্টন, যিনি তরুণ ও তৃণমূলের প্রতীক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

