
নিজস্ব প্রতিনিধি :
৭ই নভেম্বর — জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ ঢাকায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এই সময় উপস্থিত ছিলেন ঢাকা-১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম খান মিল্টন।
তিনি শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বলেন—
“৭ই নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসে একটি গৌরবময় দিন। এই দিনটি জাতীয় ঐক্য, দেশপ্রেম ও স্বাধীনতার চেতনাকে পুনর্জাগরিত করেছিল। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাব।”
প্রসঙ্গত, শফিকুল ইসলাম খান মিল্টন বর্তমানে ঢাকা-১৫ আসনের বিএনপি প্রার্থী হিসেবে জনগণের ব্যাপক সমর্থন অর্জন করেছেন।

