
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের সহ-সভাপতি জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড.আব্দুল্লাহ আল মামুন এর বিরুদ্ধে কিছু কুচক্রী মহল পুরাতন মিথ্যা সংবাদ প্রচার তার সন্মান ক্ষুন্ন করছে। এ ঘটনায় বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) গাইবান্ধা জেলা থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলার সভাপতি – মো.খায়রুল ইসলাম (আমাদের সময়), সহ-সভাপতি – মো. শফিকুর রহমান খোকা
(স্বাধীন ভাষা), সহ-সভাপতি-
মো. রিয়ান ইসলাম রকি (নাগরিক ভাবনা), সাধারণ সম্পাদক- মো. আব্দুল মুনতাকিম জুয়েল (ভোরের আওয়াজ, দৈনিক ঘোষণা ও কাজী টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক – মো. জাহিদ হোসেন জিমু (দৈনিক আমার প্রাণের বাংলাদেশ, দৈনিক জন জাগরণ ও ইটেন প্রাইম টিভি), সাংগঠনিক সম্পাদক – মোছা: দিশা সরকার (মুক্ত খবর), সাংগঠনিক সম্পাদক – কার্তিক চন্দ্র বর্মন (আজকের জনগন),
সাংগঠনিক সম্পাদক – নুর হোসেন রেইন (এশিয়ান টিভি),
কোষাধ্যক্ষ – মো. শামিম রেজা (বাঙালির কণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক – মো. স্বজন ইসলাম (সমাবেশ), দপ্তর সম্পাদক – মো. আনোয়ার হোসেন রানা (যায় যায় দিন),
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক – মো. ফারুক হোসেন (আমার সংবাদ), তথ্য ও গবেষনা সম্পাদক – মো. আনোয়ার হোসেন (ঢাকার ডাক)
প্রমুখ। উল্লখ গত ৮-১০ বছর আগে একটি মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে নিউজ করেছিল দৈনিক আমার প্রাণের বাংলাদেশ তারই পরিপ্রেক্ষিতে মাছরাঙ্গা টেলিভিশনের একজন সাংবাদিকের সাথে বাকবিদণ্ডা হলে তিনি তার ক্ষমতার অপব্যবহার করে একটি মিথ্যা সংবাদ কাটিং করে প্রকাশ করে , যা সম্পূর্ণ দুষ্কৃতিকারীদের বুদ্ধিতে তিনি করেন কারণ যে সম্পর্কে নিউজ করেছেন সেটি একতরফা করেছেন এই বিষয়ে কোন সাক্ষাৎকার নেওয়া হয়নি। পরবর্তী সময়ে বিষয়টি তথ্য মন্ত্রণালয় পর্যন্ত গড়ালে তথ্য মন্ত্রণালয় দায়িত্ব নিয়ে উভয়ের মধ্যে মীমাংসা করে দেয় এই বিষয়টিকে নিয়ে আবার কিছু কুচক্রী মহল যারা সাংবাদিকদের শত্রু সব সময় সাংবাদিকদের পিছনে লেগে থাকে তারা ঘোলা পানিতে মাছ ধরার প্রচেষ্টায় একটি সুনামধন্য পত্রিকা এবং তার সম্পাদকের মিথ্যা কুৎসা রটাতে হিংসাত্মক প্রয়াসে হীন ঘৃণ্য কাজ করছে যা নিন্দনীয় এবং ঘৃণিত মনমানসিকতা ছাড়া আর কিছুই নয় । এসব বিভ্রান্তমূলক সংবাদে কেউ বিভ্রান্ত হবেন না। দৈনিক আমার প্রাণের বাংলাদেশ একটি জাতীয় পত্রিকা সরকারি মিডিয়া ভুক্ত পত্রিকা এবং এর সম্পাদক একজন উচ্চ শিক্ষিত ব্যক্তিত্ব লেখক কলামিস্ট ও কবি। গত ২৯ বছর যাবৎ সাংবাদিকতার পেশার সাথে জড়িত থেকে ২০১১ সালে তিনি পত্রিকার ডিক্লারেশন নিয়ে অধ্যবদী পত্রিকাটি নিয়মিত চালিয়ে আসছে । সারাদেশে জেলা থানায় রয়েছে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি। যারা সাংবাদিক এবং পত্রিকার সাথে বিশ্বাসঘাতকতা করে তারা অবিশ্বাসী দেশ ও জাতির শত্রু তাদেরকে এড়িয়ে চলার জন্য সবাইকে সতর্ক থাকার অনুরোধ রইলো।

