
নিজস্ব প্রতিনিধি :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন ঢাকা-১২ আসনের ধানের শীষের মনোনীত বিএনপি প্রার্থী জনাব সাইফুল আলম নীরব।
বুধবার সকালে তিনি শেরেবাংলা নগর থানা ও ফার্মগেট এলাকায় সাধারণ ভোটারদের হাতে লিফলেট বিতরণ করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী, ব্যবসায়ী, শ্রমজীবী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
সাইফুল আলম নীরব বলেন,
“দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। জনগণই বিএনপির শক্তি, আর আমি জনগণের প্রার্থী হিসেবে তাদের পাশে আছি।”
লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এ প্রচার কার্যক্রম।

