
মো: জিল্লুর রহমান :
জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় জয়পুরহাট-২ আসনের সাবেক সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকরা দফায় দফায় বিক্ষোভ ও সমাবেশ করেছে। সমাবেশে নেতাকর্মীরা বলেন গত ১৭বছর ধরে যার নির্দেশে রক্তক্ষয়ী যুদ্ধে প্রান বাজী রেখে চরম দু:সময়ে দলকে আগলে রেখে নিজের জিবন উৎসর্গ করে দিয়েছেন আর আজ দলের দালালদের কথা শুনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রাপ্তি থেকে বঞ্চিত করেছেন। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানে সূ দৃষ্টি কামনা করছি এবং সেই সাথে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনের সাবেক সাংসদ জনাব ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে বিএনপির মনোনয়ন প্রদান করে এই আসনটি জামায়াতের হাত থেকে রক্ষা করার আকুল আবেদন করছি আমরা। ৪ নভেম্বর ২০২৫ইং মঙ্গলবার জয়পুরহাট-২ আসন (আক্কেলপুর , কালাই , ক্ষেতলাল)’র বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও পথ সভা শেষে রায়কালী বাজারে সন্ধ্যায় এক পথ সভায় বক্তব্য দানকালে নেতাকর্মী ও সমর্থকরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানে সূ দৃষ্টি কামনা করেন।

