
অর্জুন কুমার শীল-নোয়াখালী :
মহান দামোদর মাস উপলক্ষে নোয়াখালীতে চলছে এক মাস ব্যাপী শ্রীমৎ ভাগবত পাঠ।
এই ভাগবত পাঠ শুরু হয়েছে কার্তিক মাসের ১ তারিখে শেষ হবে ৩১ তারিখে।জেলার বিভিন্ন পাড়ায় পাড়ায় মন্দিরে মন্দিরে চলছে এই ভাগবত পাঠের উৎসব। দেশের বিভিন্ন এলাকা থেকে এইসব পাঠককে নিমন্ত্রণ করে আনা হয় ভাগবত পাঠ পরিবেশন করার জন্য। প্রতিদিন সন্ধ্যায় শুরু হয় এই ভাগবত পাঠের অনুষ্ঠান।
শতশত নারী পুরুষের উপস্থিতিতে রাতের এগারোটা পর্যন্ত হয় এই ভাগবত পাঠ, মানুষ নিরবে এই পাঠ শ্রবন করে ভগবানের কাছে যে যার মনোবাঞ্ছনা নিয়ে প্রার্থনা করে ঈশ্বরের কাছে বলা হয় যেন পৃথিবীর এই ধরা দামের সকল পাপ মোচন করে মানুষকে যেন স্বর্গবাসী করা হয়।
এরপর সবার মাঝে বিতরণ করা হয় অমূল্য প্রসাদ।

