
নিজস্ব প্রতিবেদক-কুষ্টিয়া :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও তরুণ জননেতা দেওয়ান মোহাম্মদ পলাশ কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের জনগণের সঙ্গে এক আন্তরিক “উঠান বৈঠকে” অংশগ্রহণ করেছেন।
দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে দেওয়ান পলাশের নিজ বাসভবনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসাহে পুরো সভাস্থল পরিণত হয় প্রাণবন্ত জনসমাবেশে।
বৈঠকে দেওয়ান মোহাম্মদ পলাশ বলেন,
“আপনারা যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন, আমি আপনাদের কাছে আজীবন ঋণী। আল্লাহ সুবহানাহু তায়ালা যেন আমাকে সুখে-দুঃখে আপনাদের পাশে থাকার তাওফিক দান করেন।”
তিনি আরও বলেন, “ধানের শীষ হচ্ছে জনগণের অধিকার ও স্বাধীনতার প্রতীক। দৌলতপুরের প্রতিটি ঘরে এই প্রতীক পৌঁছে দিতে হবে, যাতে দেশ আবারও গণতন্ত্র ও ন্যায়ের পথে ফিরে আসে।”
এ সময় তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানান— সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে, জনগণের কাছে বিএনপির আদর্শ ও বার্তা পৌঁছে দিতে হবে।
সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ছাত্রদলের কর্মী, যুবসমাজ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেওয়ান মোহাম্মদ পলাশ একজন সাহসী, ত্যাগী ও জনমুখী নেতা, যিনি সব সময় জনগণের পাশে থাকেন।

