
নিজস্ব প্রতিনিধি :
সাবেক ডাকসু ভিপি পদপ্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আবিদুর ইসলাম খান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ছাত্ররাজনীতির ভূমিকা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণ প্রজন্মের দায়িত্ব নিয়ে আলোচনা করেন।
সানজিদা ইসলাম তুলি তরুণ নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন—
“দেশকে পরিবর্তনের পথে এগিয়ে নিতে তরুণদের ভূমিকা অপরিসীম। আবিদুর ইসলাম খানের মতো মেধাবী ও দেশপ্রেমিক ছাত্রনেতারা আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে।”
মো. আবিদুর ইসলাম খানও বিএনপির এই পরিবর্তনমুখী আন্দোলনে সম্পৃক্ত থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

