
নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-৩ আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন অপু।
তিনি দিনব্যাপী স্থানীয় জনতার সঙ্গে মতবিনিময়, পথসভা ও গণসংযোগ করেন। তার এই প্রচারণায় জনতার উপস্থিতি প্রমাণ করে—শরীয়তপুরের মানুষ পরিবর্তনের অপেক্ষায়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনের কর্ণধার এস এম জাহাঙ্গীর হোসেন, যিনি শরীয়তপুরের মাঠে এসে ধানের শীষের বিজয়ের আহ্বান জানান।
জনাব এস এম জাহাঙ্গীর হোসেন বলেন—
“বাংলাদেশের মানুষ গণতন্ত্র, ন্যায়বিচার ও স্বাধীন মত প্রকাশের অধিকার চায়। আমরা সেই অধিকার ফিরিয়ে আনতেই মাঠে আছি। শরীয়তপুরবাসী ধানের শীষে ভোট দিয়ে এই আন্দোলনকে শক্তিশালী করবে।”
অপরদিকে প্রার্থী মিয়া নুরুদ্দিন অপু বলেন—
“ধানের শীষ হচ্ছে জনগণের প্রতীক, এটি ন্যায়, স্বাধীনতা ও দেশের মানুষের মুক্তির প্রতীক। জনগণের ভালোবাসাই আমার শক্তি। ইনশাআল্লাহ, জনগণের ভোটে আমরা বিজয়ী হবো।”
প্রচারণায় বিএনপির স্থানীয় নেতাকর্মী ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। এলাকাবাসী উচ্ছ্বসিতভাবে দুই নেতাকে স্বাগত জানায় এবং তাদের পক্ষে স্লোগানে মুখরিত করে তোলে পুরো জনসভাস্থল।
মাঠে-মাঠে ধানের শীষের পক্ষে ক্রমবর্ধমান এই গণজোয়ার শরীয়তপুরে নতুন রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে দিয়েছে—যা বিএনপি সমর্থকদের মধ্যে জাগিয়ে তুলেছে আশার আলো।

