
মোঃ ওয়াহেদ আলী-লালমনিরহাট :
কুলাঘাট ইউনিয়ন লালমনিরহাট সদর এর সভাপতি জনাব মোঃ রেজাউল হক, সাধারণ সম্পাদক জনাব মোঃ ইদ্রিস আলী চেয়ারম্যান ও ইউনিয়ন এর অন্যান্য নেতৃবৃন্দসহ লালমনিরহাট সদর থানার নেতা-কর্মীরাও সদস্য সংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন।
উক্ত সদস্য সংগ্রহ অভিযানে কুলাঘাট ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ ইদ্রিস আলী বলেন, আমারা দল মত নির্বিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে কাজ করব। সংগঠনের শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে মাঠপর্যায়ে সদস্য সংগ্রহ অভিযানকে আরও গতিশীল করার আহ্বান জানান। চলমান সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের মাধ্যমে বিএনপির তৃণমূল সংগঠন আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে তারা আশা প্রকাশ করেন।
পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন সদস্য সংগ্রহ অভিযানের সদস্য ফরম বিতরণ করেন।

