
রায়হান শেখ-বিশেষ প্রতিনিধি :
বাগেরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে সদর উপজেলার খানপুর ইউনিয়নের কাছারি বাড়ি মোড়ে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি নেতা রফিকুল ইসলাম লিটন।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জেলা বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, মহিলা নেত্রী চৌধুরী রেজিনা আহ্মেদ প্রিয়াঙ্কা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক এসকেন্দার হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, শ্রমিক নেতা সেলিম ভূঁইয়া, বিএনপি নেতা শেখ আবু হানিফ শানু, মোজাম হোসেন, যুব নেতা মনিরুজ্জামান সোহাগ, সোহেল তরফদার, খানপুর ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন, বিএনপি নেতা শরিফুল ইসলাম লিটু, মোহাম্মদ মিজানুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিরোধী পক্ষ বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে—এসব মোকাবেলায় দলের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে।
তারা আরও বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।

