
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় প্রেমিকের দোকানে তালা প্রবাসীর স্ত্রী’র”প্রেমিক তুহিন লাপাত্তা! ঘটনাটি ঘটেছে উপজেলার ফুটানীর বাজার এলাকায়। শাস্তি হিসেবে পরকীয়া করার কারণে প্রবাসীর স্ত্রী’কে সমাজের লোকজন বাড়ি থেকে তাড়িয়ে দিলো,আর পরকীয়া প্রেমিক তুহিন বহাল লাপাত্তা হয়েছেন। সরেজমিনে গিয়ে দেখা যায় ,গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের ফুটানীর বাজার সংলগ্ন ছোট ভগবানপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী মো, দুদু মিয়ার ছেলে রাশিদুল ইসলাম ও সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা এলাকার রামজীবন গ্রামের মৃত খাজু ব্যাপারীর কন্যা পারভীন বেগমের সাথে প্রায় ১৮ বছর আগে বিয়ে হয়।
ঘর সংসার করাকালে পারভীন ও রাশিদুল দম্পতি ২ সন্তানের জনক হয়। এদিকে,স্ত্রী সন্তানদের বাড়িতে রেখে রাশিদুল ৫ বছর আগে সৌদি আরব চলে যায়। আর এ সুযোগে ফুটানীর বাজার সংলগ্ন ছোট ভগবানপুর গ্রামের পাউবোর অবসরপ্রাপ্ত কর্মচারী মো. আব্দুল গোফ্ফার মিয়া ওরফে চতিয়া গোফ্ফারের ছেলে ফুটানীর বাজারের বিকাশ,ফ্লেক্সিলড ও স্টুডিও ব্যবসায়ী ১ সন্তানের জনক তুহিন মিয়া (৩০) পাশাপাশি বাড়ির সৌদি প্রবাসী রাশিদুল ইসলামের স্ত্রী ২ সন্তানের জননী পারভীন বেগম (৩৩) এর সাথে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

