
নিজস্ব প্রতিবেদক :
ঢাকা মিরপুর প্রেসক্লাবের সভাপতি ও সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম রিপন অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার খবর শুনে তাকে দেখতে তার নিজ বাসভবনে ছুটে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঢাকা-১৫ আসনের কর্ণধার, সাবেক যুবদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও আগামী দিনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন।
এ সময় শফিকুল ইসলাম মিল্টন প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম রিপনের শারীরিক খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি আশ্বাস দেন, প্রেসক্লাব সভাপতির চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ঢাকা মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোঃ শিহাব উদ্দিন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও কাফরুল থানার যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টুটুল, মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য জাকির হোসেন শান্ত, কাফরুল থানা কৃষক দলের সভাপতি অহিদুর রহমান তুষার, তাঁতি দলের সাবেক সদস্য সচিব বেলাল উদ্দিনসহ শতাধিক নেতাকর্মী।
পরবর্তীতে শফিকুল ইসলাম মিল্টন কাফরুল থানাধীন কচুক্ষেত, বউবাজার, কাফরুল উত্তর ও দক্ষিণ এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণীত ৩১ দফা কর্মসূচি জনসাধারণের মাঝে তুলে ধরেন।
তিনি বলেন, “আগামী দিনে যদি জনগণ আমাকে সুযোগ দেয়, তবে ঢাকা-১৫ আসনের মানুষদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, রাস্তাঘাটের সংস্কার ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করবো।”
নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন, শফিকুল ইসলাম মিল্টনের নেতৃত্বে ঢাকা-১৫ আসন আবারও হবে বিএনপির ঘাঁটি এবং জনগণের কল্যাণের দুর্গ।

