
মোঃ গোলাম রাব্বানী, স্টাফ রিপোর্টার :
রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা ২৯ অক্টোবর সকাল সাড়ে ১০টায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা।
বক্তৃতা করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাজেদুল হক কাউসার, প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আহসান হাবীব প্রামাণিক,মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস,মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন,সমবায় কর্মকর্তা মোঃ ফরিদ আহমেদ শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদ রানা,উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান,উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ লবিবুল ইসলাম,কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার,মাওঃ শফিউদ্দীন নেছারী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আছাফুর রহমান, ইলিয়াজ হোসেন, জিয়াউল ইসলাম বিশ্বাস, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জিএম আসাদুজ্জামান, রূপসা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদ উদ্দিন শেখ, সহ সভাপতি ফ ম আইয়ুব আলী, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম রব্বানী, ইউপি সদস্য মাসুম বিল্লাহ, ফিরোজ মাহমুদ, ছাত্র প্রতিনিধি তামিম
লিয়ন,ফাহাদ গাজীসহ অনেকই উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, উপজেলায় ঘাতক ট্রলি নির্মাণ কারখানা প্রশাসন বন্ধ করেছিল । কোন অদৃশ্য শক্তির জোরে বন্ধ কারখানায় কাজ চলমান রয়েছে। এলাকায় চুরি বৃদ্ধি পেয়েছে । যে কারনে পুলিশের টহল বাড়ানোর দাবী জানানো হয়।

