
মোহাম্মদ ওয়াহেদ আলী-লালমনিরহাট :
স্যানিটেশন মাস ২০২৫ উদযাপন করা হয়েছে ‘হাত ধোয়ার নায়ক হোন’ (Be a hand washing hero) প্রতিপাদ্যকে সামনে রেখে।
এই উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং পৌরসভা যৌথভাবে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং সাবান বিতরণ কর্মসূচির আয়োজন করেছে।
লালমনিরহাট সদর উপজেলার চর কুলাঘাট উচ্চ বিদ্যালয় এর উদ্যোগে স্যানিটেশন মাস ২০২৫ উপলক্ষে রালি ও আলোচনা সভার আয়োজন করেন।
উক্ত আলোচনা সভা ও রালিতে অংশগ্রহণ করেন চর কুলাঘাট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
উক্ত র্যালিটি চর কুলাঘাট উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করেন। উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন চর কুলাঘাট ইউনিয়ন ফেডারেশন। সহযোগিতায় ইএলআইআর প্রকল্প এস কে এস ফাউন্ডেশন।
- র্যালি: উপজেলা পরিষদ বা পৌরসভা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়েছে।
- আলোচনা সভা: স্যানিটেশন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে।
- সাবান বিতরণ: জনগণের মধ্যে সাবান বিতরণ করে হাত ধোয়ার অভ্যাস উৎসাহিত করা হয়েছে।
- প্রদর্শনীর আয়োজন: হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শনের আয়োজন করা হয়েছে।
- প্রতিপাদ্য : ‘হাত ধোয়ার নায়ক হোন’ (Be a hand washing hero)।
- আয়োজক : উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং পৌরসভা।
- সময়কাল : সাধারণত অক্টোবর মাসে জাতীয় স্যানিটেশন মাস পালিত হয়। ২০২৫ সালের এই মাসটিও বিশ্ব হাত ধোয়া দিবসসহ এই কার্যক্রমের অধীনে পালিত হয়েছে।

