
মোহাম্মদ ওয়াহেদ আলী-লালমনিরহাট :
স্যানিটেশন মাস ২০২৫ উদযাপন করা হয়েছে 'হাত ধোয়ার নায়ক হোন' (Be a hand washing hero) প্রতিপাদ্যকে সামনে রেখে।
এই উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং পৌরসভা যৌথভাবে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং সাবান বিতরণ কর্মসূচির আয়োজন করেছে।
লালমনিরহাট সদর উপজেলার চর কুলাঘাট উচ্চ বিদ্যালয় এর উদ্যোগে স্যানিটেশন মাস ২০২৫ উপলক্ষে রালি ও আলোচনা সভার আয়োজন করেন।
উক্ত আলোচনা সভা ও রালিতে অংশগ্রহণ করেন চর কুলাঘাট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
উক্ত র্যালিটি চর কুলাঘাট উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করেন। উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন চর কুলাঘাট ইউনিয়ন ফেডারেশন। সহযোগিতায় ইএলআইআর প্রকল্প এস কে এস ফাউন্ডেশন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page