
সোলায়মান-স্টাফ রির্পোটার :
মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় হরগজ ইউনিয়নে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি তুলে বিক্রি করার অভিযোগে। হরগজ এলাকায় আব্দুর রহমানের ছেলে মাটি ব্যবসায়ী মো: বিপ্লব হোসেন কে বালু মহাল ও মাটি ব্যবস্হাপনা আইনে ২০১০ এর ৫০,০০০/ পঞ্চাচ হাজার টাকা জরিমানা ও ঘটনাস্হল থেকে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
মানিকগঞ্জ জেলা প্রশাসক ও সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেনের দিকনির্দেশনায়।
সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও
এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মৌমিতা গুহ ইভা
ভ্রাম্যমান আদালত বসিয়ে এ জরিমান করেন।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন জানান অবৈধ মাটি,ব্যবসায়ী ও ডেজ্রার দিয়ে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান
চলমান থাকবে বলে জানান।
তথ্য অনুসন্ধানে জানা যায় হরগজ পূর্ব নগর এলাকায় মৃত আদারী বেপারী ছেলে মো: মনির হোসেন মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকারি বিভিন্ন দপ্তরের অভিযোগ করেন। তার ও এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু সরজমিন পরিদর্শন ও স্হানীয় এলাকাবাসী জানান অভিযোগ কারী মো: মনির হোসেন কয়েক তিন আগে মাটি ব্যবসায়ীর কাছে মাটি বিক্রি। তাদের সাথে মতামতের বিরোধ হলে। নিজেই বাদী হয়ে সরকারি বিভিন্ন দপ্তরের অভিযোগ করে। মনির হোসেনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবিষ্যতে ড্রেজার দিয়ে মাটি বিক্রি না করার পরামর্শ দেন। এবং ভবিষ্যতে ভূল তথ্য দিয়ে অভিযোগ না করার পরামর্শ দেন।
এসময় স্হানীয় এলাকাবাসীকে মাটি বিক্রি ও অবৈধ ডেজ্রার মেশিন না চালানোর পরামর্শ দেন।

