
মো: জিল্লুর রহমান :
জয়পুরহাটে ১৬ বিএনপি নেতাকে ২০১৬ইং সালের আওয়ামী লীগ সরকারের স্বৈরাশাষনামলে দেওয়া মিথ্যা রাষ্ট্রদ্রোহী মামলা থেকে গত সোমবার ২৭ অক্টোবর ২০২৫ইং তারিখে জয়পুরহাট জেলা ও দাওরা জজ আদালত এই মামলা অব্যহতি প্রদান করেন মাননীয় বিচারপতি জনাব আবু শাহীন কনক। রাষ্ট্রদ্রোহী মামলা নং-১৫৯/২০১৬ইং (জয়পুরহপট) সূত্র মোতাবেক জানা যায় যে, ২০১৬ইং সালে রাজনৈতিক প্রতিহিংসার জেরে জয়পুুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা খন্দকার মো: গোলাম মৌওলা‘ রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বেলাল হোসেন মেম্বার, যুব লীগ নেতা মো: আব্দুস সালাম মানিক মাষ্টার, অসীম কুমার, মো: আছলাম হোসেন মেম্বার, যুব লীগ নেতা শ্রী কৃষ্ণ বশাক এর অপকর্ম গোপন করতে রায়কালী ইউনিয়ন বিএনপির ১৬ নেতা কর্মীর নাম সহ অজ্ঞাত আরো ৪৫জন বিএনপি নেতাকর্মীদের নামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ছবি অবমাননা এবং রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাংচুর করার নামে একটি মিথ্যা মামলা দায়ের করেন।
উক্ত মামলাটির বাদী দেখানো হয়েছিল মো: মোজাহার আলীকে। মামলার প্রধান আসামী দেখানো হয় স্থানিয় সাংবাদিক মো: জিল্লুর রহমান (৪৫) কে। এছাড়া বাকি ১৫জন আসামী হলেন রায়কালী ইউনিয় বিএনপি সাবেক সভাপতি মো: মতিউর রহমান, সাধারণ সম্পাদক মো: আবু সুয়েব মাষ্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক মো: হান্নান, মো: কোরবান আলী, মো: মাসুদ রানা, মো: ফেরদৌস,মো: আব্দুর রাজ্জাক, মো: রফিকুল ইসলাম, মো: আনোয়ার হোসেন,মো: ফজলুর রহমান, মো: দিলবর হোসেন, সাবেক ছাত্রদল নেতা মো: মোশারফ হোসেন, যুবদল মো: জিল্লুর রহমান, মো:আব্দুল জলিল, মো: আব্দুর রাজ্জাক এবং মো: মোহসিন। মামলাটির বাদী মো: মোজাহর আলী গত ২০অক্টোবর ২০২৫ইং তারিখে জয়পুরহাট জেলা জজ ও দায়রা আদালতে উপস্থিত হয়ে বলেন যে এই মামলার যে সকল আসামী দেখানো আমি তাদের নাম ও পরিচয় কিছুই জানিনা এবং কে বা কাহারা আমাকে এই মামলার বাদী বানিয়েছেন তাও আমি অবগত নয়। বাদী মো: মোজাহার আলীর স্বাক্ষদানের ভিত্তিতে গত ২৭ অক্টোবর সোমবার ২০২৫ইং তারিখে বিজ্ঞ বিচারক জনাব আবু শাহীন কনক আদালতিক প্রকৃয়া সম্পূর্ন করার মাধ্যমে মিথ্যা প্রমানিত করেন এবং সকল আসামীদের এই মামলা থেকে অব্যহতি প্রদান করেন। উক্ত মামলাটি থেকে ১৬ বিএনপি নেতার স্থায়ী মুক্তি লাভ করায় এলাকায় আনন্দ উল্লাসে মেতে উঠেন সাধারণ জণগন, কৃষক, শ্রমিক, কর্মজীবী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
বর্তমানে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে। এলাকাবাসী জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধিকে জানিয়েছন বিগত আওয়ামী সরকারের দোষরদের অপকর্ম গোপন করতেই এই মিথ্যা মামলাটি দায়ের করা হয়েছিল এবং এলাকার বিএনপি নেতা কর্মীদের গ্রাম ছাড়া করতেই এমন নেক্যারজনক মিথ্যা রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়েছিল।
প্রকৃত পক্ষে রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের অফিসটি ভাংচুর হয়েছে গত ৫আগষ্ট ২০২৫ইং তারিখে স্বৈরাচার সরকার প্রধান শেখ হাসিনা বৈষ্যম বিরোধী ছাত্রজনতার আন্দোলনে ভারতে পলায়নের পর বৈষ্যম বিরোধী ছাত্রজনতার আন্দোলনে অংশ গ্রহনকারীরা ভাংচুর করেছিল।

