
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের দুলু (সাইফুল) মাস্টারের ছোট ছেলে বয়স ২ বছর পানিতে ডুবে মারা গেছে। আজ দুপুরে বাড়ির সামনে উঠানে বসার মোড়া নিয়ে খেলতে গিয়ে অসাবধান বশতঃ মোড়াটি পুকুরের পানিতে পড়ে যায়।শিশুটি উক্ত মোড়া আনতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ডুবে মারা যায়।
পরে পরিবারের লোকজন না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়র পুকুরে নেমে শিশুটির মৃতদেহ উদ্ধার করে।
শিশুটির মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

