
জন জাগরণ ডেস্ক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের জন্মদিনে দৈনিক জন জাগরণ পরিবারের পক্ষ থেকে আল্লাহর দরবারে দোয়া করা হয়েছে, “আল্লাহ পাক যেন জাইমা রহমানকে নেক হায়াত, সুস্বাস্থ্য ও অফুরন্ত সফলতা দান করেন।”
এ উপলক্ষে বিএনপি নেতা থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষীরা জাইমা রহমানের দীর্ঘজীবন কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এছাড়া তারেক রহমান তাঁর ভেরিফাইড আইডি থেকে শুভ জন্মদিন লিখে পোস্ট করেছেন।
জানা যায়, জাইমা রহমান তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের একমাত্র কন্যা সন্তান। এছাড়া তাঁর দাদা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও দাদী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বর্তমানে লন্ডনে অসুস্থ বাবা তারেক রহমান ও মাতা জোবাইদা রহমানের সঙ্গে রয়েছেন তিনি।
জিয়া পরিবারের সুযোগ্য উত্তরসূরি, আগামীর বাংলাদেশ দেশনায়ক জনাব তারেক রহমান ও ডাঃ জোবায়দা রহমানের সুযোগ্য কন্যা ও ভবিষ্যৎ বাংলাদেশ বাহক।
দৈনিক জন জাগরণ পত্রিকার পক্ষ থেকে জাইমা রহমানকে শুভ জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

