
আবদুস সহিদ সুমন :
আজ চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আবেগঘন পরিবেশে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোসলেহ উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সহকারী শিক্ষক আবদুস সহিদ সুমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা জীবনের ভিত্তি। এই ভিত্তি থেকেই একজন শিক্ষার্থী তার ভবিষ্যতের দিকনির্দেশনা পায়। শিক্ষার্থীদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন শিক্ষকরা এবং তাদের আগামী জীবনের সাফল্য কামনা করেন।
শিক্ষার্থীরা তাদের প্রিয় বিদ্যালয় ও শিক্ষকদের প্রতি ভালোবাসা জানিয়ে কবিতা, গান এবং অনুভূতি প্রকাশ করে বক্তব্য উপস্থাপন করে। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরাও সন্তুষ্টি প্রকাশ করেন বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশ নিয়ে।
শেষে শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয় এবং মিষ্টি মুখের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

