
জুলফিকার আলী জুয়েল :
গাজীপুর মহানগরের ১১নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী বাঘিয়া উচ্চ বিদ্যালয়ে টাইফয়েড প্রতিরোধী টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর আওতায় সোমবার সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

স্বাস্থ্যকর্মীরা ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করেন। শিক্ষার্থীরা টিকা নিতে আগ্রহভরে অংশগ্রহণ করে এবং শিক্ষক ও অভিভাবকেরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, “শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের এই কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। এটি টাইফয়েড প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
১৯৬০ সালে প্রতিষ্ঠিত বাঘিয়া উচ্চ বিদ্যালয় এলাকায় একটি প্রাচীন ও সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান। স্বাস্থ্য অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফ ও গাভি (Gavi)-এর সহায়তায় দেশব্যাপী এই টিকাদান কার্যক্রম চলছে।

