
গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় “আকন্দ ফাউন্ডেশন”-এর উদ্যোগে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ, প্রতিষ্ঠাতা, আকন্দ ফাউন্ডেশন।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বিশিষ্ট আলেম ও জনপ্রিয় বক্তা আল্লামা মুহিব খান, যিনি অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি মুহাম্মদ আকরাম শেখ, আহ্বায়ক, আকন্দ ফাউন্ডেশন, শ্রীপুর উপজেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রায়হান ইসলাম, সহ-সভাপতি, যুব কল্যাণ পরিষদ, শ্রীপুর; এবং আবু উবাইদা, ইসলামী সংগীত শিল্পী ও আবৃত্তিকার।
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশন ও ইসলামী সংগীত পরিবেশনা করেন কালরব শিল্পীগোষ্ঠী।
এছাড়াও উপস্থিত ছিলেন অনুষ্ঠানটির পরিচালক মুফতি মাহমুদ হাসান মাদানী এবং প্রধান সমন্বয়ক মোহাম্মদ জুয়েল রানা।
বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল এবং যুবসমাজকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিকল্প নেই।
অনুষ্ঠান শেষে দেশের শান্তি, উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিশেষ দোয়া করা হয়।

