
জুলফিকার আলী জুয়েল :
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন মালেকের বাড়ী শরীফপুর রোড বাংলালিংক টাওয়ারের নীচে শুক্রবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচ ঘটিকায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহতের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গাছা মেট্রো থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায় শেরপুর জেলার নকলা থানার মমিলাকান্দা গ্রামের মিজানের মেয়ে মোসাঃ সোহেলা খাতুন (৪২), স্বামীর সাথে নগরের গাছা থানাধীন শরীফপুর বাংলালিংক টাওয়ার সংলগ্ন , কবির ম্যানেজারের বাসায় ভাড়ায় বসবাস করেন ভ্যান চালক স্বামী মোঃ কালু শেখের সাথে, সোহেলা পেশায় ছিলেন গার্মেন্টস কর্মী।
ওই গার্মেন্টসকর্মী সোহেলা খাতুন এর স্বামী মোঃ কালু শেখ (৪৫) তাহারা বিবাহের পর থেকে একই বাসায় ভাড়া থাকিয়া প্রায় সময় ঝগড়া করত। স্বামী স্ত্রী বনিবনা না হওয়ায় গত ৩/৪ দিন পূর্বে সোহেলা তার স্বামী মোঃ কালু শেখ কে তালাক প্রদান করেন।
স্ত্রী দেওয়া তালা মেনে নিতে না পারায় ক্ষিপ্ত হয়ে শুক্রবার আনুমানিক সাড়ে পাঁচ ঘটিকার ঘাতক স্বামী মোঃ কালু শেখ তার স্ত্রী মোসাঃ সোহেলা খাতুন কে রাস্তায় একা পেয়ে গলায় চাকু দিয়ে কোপ মেরে দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
এসময় স্থানীয় লোকজন গার্মেন্টসকর্মী সোহেলা খাতুনকে চিকিৎসার জন্য রিক্সায় উঠানোর চেষ্টা করলে ঘটনাস্থলেই সোহেলা খাতুন মৃত্যুবরণ করেন।
এবিষয়ে জিএমপি গাছা মেট্রো থানা অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলাম বলেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নিতে আসামীকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

