
সৌভিক পোদ্দার-ঝিনাইদহ :
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশকালে নারী-পুরুষ শিশুসহ ১০ জনকে আটক করেছে বিজিবি।
শনিবার ভোর ৫টার দিকে উপজেলার খোসালপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে একজন খুলনা জেলার দিঘলিয়া থানার আমবাড়িয়া গ্রামের আশারাফ মোল্যার ছেলে মিন্টু মোল্যা (৪৩) ।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ভোর ৫টার দিকে মহেশপুর উপজেলার খোসালপুর সীমান্ত থেকে অবৈধভাবে ভারতে প্রবেশকালে ১০ জনকে আটক করা হয়। তাদের সীমান্ত পিলার ৬০/১০৫-আর হতে আনুমানিক ১৭৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর গ্রামের মো. শফি উদ্দীনের বাঁশ বাগানের মধ্যে হতে আটক করে বিজিবি সদস্যরা। তাদের মধ্যে ৪ নারী, ৫ শিশু ও একজন পুরুষ রয়েছে। তাদের সবার বাড়ি খুলনা জেলার দিঘলিয়া আমবাড়িয়া গ্রামে।
তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান বিজিবি কর্মকর্তা।

