
মধ্যনগর প্রতিনিধি :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে নির্বাচিত হয় মোঃ কয়েস তালুকদার।
কাউন্সিলে সহ-সভাপতি পদে অন্য কোনো প্রার্থী না থাকায় শুক্রবার (৫ই সেপ্টেম্বর) বিকেল ৪টায় মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত এ তথ্য নিশ্চিত করেছেন।
নবনির্বাচিত সহ-সভাপতি মোঃ কয়েস তালুকদার সাবেক বাস্তুহারা দলের চামরদানী ইউনিয়নের সভাপতি ও বর্তমান ৫নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক, নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় মধ্যনগর উপজেলার নেতৃবৃন্দ ও ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

