
সৌরভ :
মোংলা ফেয়ারওয়ে সংলগ্ন সমুদ্র এলাকা থেকে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে ৩ দিন ভাসমান অবস্থায় থাকা “এফবি মায়ের দোয়া” নামের ফিশিং বোট ও এর ৮ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড জানায়, গত ১৪ আগস্ট বোটটি মাছ ধরতে গিয়ে শ্যাফট বিকল হয়ে পড়ে। পরে ১৭ আগস্ট এক জেলে জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করলে টহলরত জাহাজ স্বাধীন বাংলা দ্রুত উদ্ধার অভিযান চালায়।
উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দিয়ে বোটটিকে নিরাপদে তীরে পৌঁছে দেওয়া হয়েছে।

