
নাজমুল আলম মুন্না-সাতক্ষীরা :
সাতক্ষীরায় গোফর ইম্প্যাক্ট প্রকল্পের আওতায় পৌরসভায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ জুলাই সোমবার দুপুরে রূপান্তরের বাস্তবায়নে গোফর ইম্প্যাক্ট প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড সরকারের প্রতিনিধি মিস করিনি এলিজাবেথ, ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিনা জাহান, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এছাড়া উক্ত অনুষ্ঠানে আশাশুনি ও শ্যামনগর উপজেলার কয়েকজন চেয়ারম্যান, কাউন্সিলর ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন।

