
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ডাকবাংলো মাঠে মাওলানা শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার ২২ জুলাই বিকেল ৪টায় আয়োজিত এ মানবিক সহায়তা কর্মসূচিতে উপকারভোগীদের হাতে বিশেষ খাবার ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ফাউন্ডেশনের মূল লক্ষ্য। মানবিক এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন টিম জার্নালিস্টের উপদেষ্টা ও দৈনিক দিনকাল প্রতিনিধি মুক্তাদির হোসেন, দৈনিক দেশের কণ্ঠ প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি রুবেল বখস পাভেল, দৈনিক জন জাগরণ কুলাউড়া প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, দৈনিক প্রতিদিনের সময় কুলাউড়া প্রতিনিধি আজিজুল ইসলাম,দৈনিক লাখো কণ্ঠ কুলাউড়া প্রতিনিধি মো. আলী শোভন, দৈনিক বাংলার সংবাদ কুলাউড়া প্রতিনিধি তাহমিদুর রহমানসহ অন্যান্যরা।

