
এস.এম. জালাল উদ্দীন :
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।
তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২০তম পুলিশ ক্যাডারের একজন কর্মকর্তা। নতুন দায়িত্ব গ্রহণের আগে তিনি বাংলাদেশ পুলিশ সদরদপ্তরে ডিআইজি (লজিস্টিকস) হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে তিনি বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন।
ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমের বাড়ি কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বাজিতপুর উপজেলায়। পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মাননাগুলোর অন্যতম ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ লাভ করেন।
তাঁর এই নিয়োগে সিলেটের আইনশৃঙ্খলা রক্ষা, জনবান্ধব পুলিশিং এবং অপরাধ দমনে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।
অভিনন্দন ও শুভকামনা🌹
সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-কে আন্তরিক অভিনন্দন। তাঁর নেতৃত্বে সিলেট মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং জনগণ আধুনিক, মানবিক ও কার্যকর পুলিশি সেবা পাবে, এমন প্রত্যাশা সবার।
সিলেটে তাঁর সফল ও গৌরবময় কর্মজীবন কামনা করছি।

