
শেখ সৈকত রায়হান ইমন
১৫ জুলাই আন্দোলনরত নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগের বিচার এবং সকল হামলাকারী, সহযোগী ও নিপীড়কদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে ‘নমরুদনামা’ শীর্ষক ক্যাম্পাসব্যাপী ব্যানারিং কর্মসূচি আজ অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি সাদিক কায়েম।
ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ১৫ জুলাই নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর সংঘটিত হামলার সঙ্গে জড়িত প্রত্যেক হামলাকারী, সহযোগী ও নিপীড়কের বিচার নিশ্চিত করতে হবে। হামলাকারী ছাত্রলীগের বহিষ্কারের দাবী জানান তিনি।
এ সময় ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, কার্যনির্বাহী সদস্য বেলাল হোসেন অপু, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

