
মোঃ পারভেজ পটিয়া প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) সকাল ৯টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে পটিয়া-১২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের পক্ষ থেকে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কচুয়াই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাবেক সহ-সভাপতি ইসহাক সওদাগর, প্রচার সম্পাদক রতন মল্লিকা, প্রকাশনা সম্পাদক জসিম সওদাগর, ইউনিয়ন যুবদল নেতা শাহেদ, ছাত্রদল নেতা মোহাম্মদ হাবিবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় প্রাপ্ত এ খাদ্য সহায়তা প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দিতে তারা কাজ করছেন। তারা জানান, এমপি আলহাজ্ব এনামুল হক এনামের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

