
জিমু-গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য বিএসসি ও বিবিএ কোর্সের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ১৬/০৬/২০২৬ তারিখে এবং বিএ ও বিএসএস কোর্সের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ১৭/০৬/২০২৬ তারিখে পুরাতন বিজ্ঞান ভবনের ১৬ নং কক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুর রশিদ। স্নাতক প্রথম বর্ষ ভর্তি কমিটির আহবায়ক জনাব মো: মাসুদুর রহমানের সভাপতিত্বে এই ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

