
শেখ মোহাম্মদ পারভেজ
পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সুফি উল্লাহ মহোদয়ের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ কার্যক্রম), পাবনা জনাব মোহাম্মদ রেজিনুর রহমান মহোদয়ের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
পাবনা জেলার পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান অংশ হিসেবে চাটমোহর থানার ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ১৫ (পনের) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে। ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়েছে। আটক মোঃ সজীব হোসেন দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গি ডানপাশে কোচের বিশেষ কায়দায় রাখা প্যাকেট থেকে মোট ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী, মোঃ সজিব হোসেন (২৪) পিতা: মোঃ গোলজার হোসেন , সাং: সুইগ্রাম, থানা : চাটমোহর, জেলা: পাবনা। এই ধারাবাহিকতায় চাটমোহর থানা পুলিশ বিশেষ অভিযান করে মামলা, নং – ৩ , তারিখ :
০২ – ০৬ – ২০২৬ খ্রি: , মাদকদ্রব্য নিয়ন্ত্রণের আইন, ২০১৮ এবং ৩৬ (১) সারশীর ১০ (ক), গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে
পাবনা জেলা পুলিশের জিরো টলারেন্স ও মাদকের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের নীতি অব্যাহত থাকবে।

