
দীপক শর্মা-ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে হামের রোগে আক্রান্ত হয়ে এই প্রথম এক শিশুর মৃ’ত্যু হয়েছে। জেনারেল হাসপাতালে চিকিৎসা চলাকালীন অ’বস্থা’য় তারানুম ৫ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়। সে জেলার রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়ন মনিচগাও গ্রামের আব্দুল হালিমের শিশু কন্যা। শিশুটির পরিবার গেল তিন দিন আগে আমের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করেন।
গেল ৭ দিনে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়েছে ১৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮, বর্তমান হাসপাতালের ৬ জন ইনফেকশন ওয়ার্ড চিকিৎসাধীন রয়েছে।
শিশুর মৃ’ত্যু’র বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও মনজুরুল ইসলাম।

